ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শরীয়তপুর নড়িয়ায় দা-দিয়ে কুপিয়ে হত্যা করলেন নিজের মাকে

নড়িয়া উপজেলা প্রতিনিধি, মোঃ অপু ঢালীঃ

শরীয়তপুর নড়িয়া উপজেলা ঘড়িসার ইউনিয়ন আটপাড়া গ্রামে ২২বছরের জাহিদ মাঝি নামে এক কিশোর দা-দিয়ে কোপিয়ে নারগিছ বেগম নামে তার নিজ মা কে হত্যা করেছে।

বুধবার সন্ধা ৬টায় নড়িয়া ঘড়িসার বাজার আটপাড়া গ্রামে নিজ বাড়িতে দ্বিতীয় তলা ভবনের থাকার রুমে এ হত্যাকাণ্ড ঘটে।

ঘটনার সূত্রে জানা যায় এর আগে জিএমবি সন্দেহে জাহিদ জেলে আটক ছিলেন। জেল থেকে বেরিয়ে তেমন একটা বাহিরে চলাফেরা করতো না। বেশি সময় নিজ কক্ষে কাটাতেন।
২১জুন সন্ধায় তার বাবা সেলিম মাঝি ও তার ছোট ভাই ব্যাবসার কাজে দোকানে গেলে তার মা নার্গিস বেগমকে একা পেয়ে দা নিয়ে মায়ের উপর ঝাঁপিয়ে পড়েন এলো পাথরে কুপিয়ে হত্যা করেন। চিৎকার শুনে বাজারে লোকজন এসে জাহিদ মাঝি কে আটক করে ও নার্গিস বেগমকে উদ্ধার করে ঘড়িসার বাজার মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
নড়িয়ার থানার পুলিশ এসে জাহিদকে আটক করে
এবং নার্গিস বেগমকে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালর মরগে নিয়ে যাওয়া হয়। হত্যাকাণ্ডের সূত্র এখনও জানা যায়নি।
ঘটনার বিষয় নাড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অসি মোঃ হাফিজুর রহমান বলেন ঘড়িসার বাজার আটপাড়া গ্রামে নার্গিস বেগম নামে এক গৃহবধূকে তার নিজ বড় সন্তান দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে জাহিদ মাঝি তাহার বড় ছেলে আসামী জাহিদ এখন পুলিশের হেফাজতে আছে ঘটনার সূত্র এখনো জানা যায়নি তদন্ত শেষে প্রকাশ করা হবে।

লেখক