ব্রেকিং নিউজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবিসমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভীআত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরাসিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

শিশিরভেজা ভোর, আর কুয়াশাচ্ছন্ন সকাল যেনো শীতের আগমনী বার্তা

ষড় ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। ছয়টি ঋতু বৈচিত্র্য ময় হওয়া প্রকৃতি সাজে তার নতুন রুপে। ছয় ঋতুর মধ্যে যে ঋতু টি নিয়ে বাংলার ঘরে ঘরে বার্তা বহন করে আসে তা হচ্ছে শীত। বাংলা বর্ষপঞ্জির অগ্রহায়ণ মাসটি মুলত শীতের জন্মকাল হিসেবে বেশ পরিচিত। অর্থাৎ কার্তিক -অগ্রহায়ণ মানে শীত আসছে। এখন হিমেল হাওয়া শিশিরভেজা ভোর আর … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো আরোহী যুবকের

রাজবাড়ীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবকের নিহতের ঘটনা ঘটেছে রোববার (২৫ অক্টোবর) সকালে রাজবাড়ী জেলা সদর উপজেলার চন্দনী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত যুবকের নাম নুর আলম (২৮)। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পাইপাড়া এলাকার সুতাইল গ্রামের বাসিন্দা। তার পিতার নাম সাকাউল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে চলছে ইলিশ নিধন

ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ইলিশ নিধনে সারাদেশে ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এসময় ইলিশ শিকার, পরিবহন ও বাজারজাত করণ বন্ধ থাকার কথা থাকলেও রাজবাড়ীতে এই চিত্র একেবারেই ভিন্ন। রাজবাড়ীতে দিনে-দুপুরে প্রকাশ্যে শতশত নৌকায় পদ্মা নদীতে ইলিশ শিকার করছেন জেলেরা। জেলেদের দাবি সংসারের খরচ ও কিস্তির টাকা জোগাড় করতে গ্রেপ্তারের শঙ্কা নিয়েই নদীতে নেমেছেন তারা। রাজবাড়ী … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত; চ্যাম্পিয়ন ওয়াসফি ওয়ারিয়র্স

রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়নের বরাট একতা ক্লাব আয়োজিত ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে মিরাজ স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওয়াসফি ওয়ারিয়স। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে বরাট বাজার সংলগ্ন বরাট একতা ক্লাবের নিজস্ব মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দূর-দূরান্ত থেকে খেলাটি উপভোগ করতে ছুটে আসেন সহস্রাধিক দর্শক। … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আট আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার খোশবাড়ি গ্রামের মমতাজ আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৫৫), মোশবাড়ী হরিপুর কোর্টপাড়া গ্রামের মুক্তার মোল্লার স্ত্রী ঝর্ণা আজার, গোপালপুর গ্রামের কাশেম মোল্লার ছেলে লাল চাঁদ মোল্লা (৪১), চর শ্যামনগর গ্রামের … বিস্তারিত পড়ুন

কৃষকদের সঙ্গে ধান কাটলেন বিএনপি নেতা মাঞ্জুর রশিদ; বিতরণ করলেন গামছা

‘কৃষক বাঁচলে, দেশ বাঁচবে’—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার বিভিন্ন মাঠে কৃষকদের সঙ্গে ধান কাটার কর্মসূচিতে অংশ নিয়েছেন নবগঠিত পার্বতীপুর পৌর বিএনপির সংগ্রামী যুগ্ম-আহ্বায়ক, বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজসেবক মো. মাঞ্জুর রশিদ। এ সময় তিনি কৃষকদের মাঝে গামছা বিতরণ করেন। শনিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত এ কর্মসূচিতে মাঞ্জুর রশিদ কৃষকদের সঙ্গে মাঠে নেমে ধান কাটেন এবং … বিস্তারিত পড়ুন

গ্রেপ্তার ৪ শ্রমিকের মুক্তির দাবিতে বন্ধ জ্বালানি তেল সরবরাহ

দিনাজপুরের পার্বতীপুরে চার ট্যাংক লরি শ্রমিকের গ্রেপ্তারের প্রতিবাদ এবং শ্রমিক নেতাকে লাঞ্ছিত করার অভিযোগে প্রায় আট ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ রেখে অবরোধ কর্মসূচি পালন করেছেন শ্রমিকেরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পার্বতীপুর রেলওয়ে ওয়েল হেড ডিপোর প্রধান ফটক অবরুদ্ধ করে রাখেন তাঁরা। এতে উত্তরাঞ্চলের আট জেলা থেকে জ্বালানি তেল সংগ্রহ … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় তরুণদের অ্যাডভোকেসি সভা

নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা ও বৈষম্য নিরসনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ জোরদার করার লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুরে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) মন্মথপুরে কাম টু ওয়ার্ক (CTW)-এর সম্মেলনকক্ষে ‘সমতায় তারুণ্য: Let’s Cooperate’ কমিউনিটি অ্যাকশন প্রজেক্টের আওতায় এ সভার আয়োজন করা হয়। সভায় শিক্ষার্থী, … বিস্তারিত পড়ুন

চালুর ১ দিনপর ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল

রাজবাড়ীর পদ্মা নদীতে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় চালুর মাত্র একদিন পরেই ফের বন্ধ হলো ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌ-রুটের ফেরি চলাচল। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ধাওয়াপাড়া ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রবিউল ইসলাম। তিনি বলেন, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌ-রুটের পদ্মা নদীতে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় … বিস্তারিত পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

“জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়” স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম বিজ্ঞান মেলা-২০২৬ ও সেরা শিক্ষক এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসএমসি, পিটিএ ও শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সোমবার (১২ অক্টোবর) বিদ্যালয়ের প্রাঙ্গণে দুপুর ১২ টার দিকে এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন … বিস্তারিত পড়ুন