ব্রেকিং নিউজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবিসমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভীআত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরাসিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

মেধার দীপ্তিতে আলোকিত  আব্দুল ওহাব পাবলিক স্কুল, বৃত্তি পেল ৩৩ শিক্ষার্থী

স্বপ্ন দেখার সাহস, নিরলস অধ্যবসায় আর শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ইসলামপুরে অবস্থিত আব্দুল ওহাব পাবলিক স্কুল (কেজি)। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৫০ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩৩ জন বৃত্তি অর্জনের গৌরব লাভ করেছে। ক্ষুদে শিক্ষার্থীদের এমন ঈর্ষণীয় সাফল্যে আনন্দ, উচ্ছ্বাস ও গর্বের আবহ তৈরি হয়েছে পুরো শিক্ষাপ্রতিষ্ঠান … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-২৭ সনের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশন, আত্রাই, নওগাঁর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেরাত, আজান, হামদ, নাত, রচনা ও সাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে গ্রুপ ‘ক’, ‘খ’ ও ‘গ’-তে উপজেলার বিভিন্ন মাদ্রাসা … বিস্তারিত পড়ুন

“পিঁপড়ে ও হাতির যুদ্ধ” গল্প গ্রন্থের জন্য তুলতুল পেলেন “বাবুই” বেস্ট সেলার অ্যাওয়ার্ড

শিশুসাহিত্যে লেখালেখির স্বীকৃতি হিসেবে এবার বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেলেন লেখক শাম্মী তুলতুল। তার লেখা শিশুতোষ বই “পিঁপড়ে ও হাতির যুদ্ধ”এর জন্য এই সম্মাননা দিয়েছেন প্রকাশনা সংস্থা বাবুই।২০১৭ সালে প্রকাশিত বইটি দীর্ঘ সময় ধরে পাঠকের আগ্রহ ধরে রেখেছে।এবার বইটির বিক্রিরসাফল্যে এবার স্বীকৃতি মিলল পুরস্কারের মাধ্যমে। শনিবার (২৪ অক্টোবর) ২০২৬ ঢাকা বাংলাদেশ শিশু একাডেমিতে হয়ে গেলো দিনব্যপী … বিস্তারিত পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

“জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়” স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম বিজ্ঞান মেলা-২০২৬ ও সেরা শিক্ষক এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসএমসি, পিটিএ ও শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সোমবার (১২ অক্টোবর) বিদ্যালয়ের প্রাঙ্গণে দুপুর ১২ টার দিকে এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে দুই নৌকার সংঘর্ষে ডুবে গেল নৌকা, প্রতিপক্ষের হামলায় হাসপাতালে ১৪

রাজবাড়ীর পদ্মা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় দুইটি নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় শারির ভিটা নামক একটি বাইচের নৌকা নদীতে তলিয়ে গেছে। এছাড়া প্রতিপক্ষের হামলার শিকার হয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ১৪ জন। আহতরা সকলেই রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে রাজবাড়ী জেলা শহরের গোদারবাজার সংলগ্ন পদ্মা নদীতে বাইচের … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে দুইদিন ব্যাপী বাংলা উৎসবের সমাপনী

রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় দশম বাংলা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সামাজিক-সাংস্কৃতিক সংগঠন রাজবাড়ী একাডেমি এই উৎসবের আয়োজন করে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মীর মনির হোসেন, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের … বিস্তারিত পড়ুন

রাজবাড়ী একাডেমীর দুইদিন ব্যাপী বাংলা উৎসব আয়োজন

রাজবাড়ী একাডেমীর আয়োজনে আনুষ্ঠানিকভাবে দুইদিন ব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রাজবাড়ী একাডেমীর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় রাজবাড়ী একাডেমীর সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এস … বিস্তারিত পড়ুন

বেতাগীতে দুর্গাপূজায় মন্দিরে ৫০ হাজার টাকা অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরগুনার বেতাগী সদর ইউনিয়নের জোবখালী ৪ নং ওয়ার্ডের শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দিরের উন্নয়ন ও পূজা উদযাপনের জন্য ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেতাগী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পূজা উদযাপনবিষয়ক মতবিনিময় ও আইনশৃঙ্খলা সভায় মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেন ২ নং বেতাগী সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে পূজামণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। দিন-রাত পরিশ্রম করে প্রতিমা তৈরির পাশাপাশি চলছে রং, সাজসজ্জা ও মণ্ডপের সৌন্দর্যবর্ধনের কাজ। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে,অধিকাংশ মণ্ডপে প্রতিমা তৈরির মূল কাজ প্রায় শেষ পর্যায়ে।কোথাও চলছে প্রতিমায় রং করার কাজ,আবার কোথাও কারিগররা ব্যস্ত প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে উদীচীর বাউল উৎসব

রাজবাড়ীতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের উদ্যোগে বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের মিলনায়তনে এই উৎসবের আয়োজন করা হয়। জানা যায়, জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর উদীচীর প্রতিষ্ঠাকালীন সদস্য, শিশু সাহিত্যিক, ছাত্র ইউনিয়নের দলীয় সংগীতের রচয়িতা সাবেক নাট্য সম্পাদক আখতার হোসেন স্মরণে … বিস্তারিত পড়ুন