ব্রেকিং নিউজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবিসমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভীআত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরাসিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

নওগাঁয় বলাকা ক্লিনিকে যমজ সন্তান প্রসবের পর একজনের খোঁজ নেই, থানায় অভিযোগ

নওগাঁর বলাকা ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের পর যমজ নবজাতকের মধ্যে একজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হলেও অপর সন্তানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতা ও অর্থের প্রস্তাব দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। নবজাতকের বাবা শান্ত ইসলাম নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। পরিবার সূত্রে জানা যায়, প্রসূতি শান্তনা … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় মামলা

গাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দোকান থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চৌতার পাড়া গ্রামের মো. মামুন … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম

গাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিন ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। আহতদের মধ্যে দুই ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের মোস্তফা পাঠানের পরিবারের সাথে আপন চাচা নাজিম উদ্দিন পাঠানের জমি নিয়ে বিরোধ চলে … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে সবুজ হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে আবু তালেব আজাদ ওরফে সবুজ হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজবাড়ী পৌর শহরের লক্ষীকোল গ্রামের নিহত সবুজের নিজ বাড়িতে পবিারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। নিহত সবুজ একই গ্রামের বছির উদ্দিন বিশ্বাসের ছেলে। সংবাদ সম্মেলনে নিহতের ভাই আবুল কালাম আজাদ বলেন, তার বাবা … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন 

“হাত ধোয়ায় নায়ক হোন”প্রতিপাদ্যে নিয়ে  নওগাঁর আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি হাতধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পাথাইলঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পার্বতীপুরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নাজিম উদ্দীন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী … বিস্তারিত পড়ুন

রাজবাড়ী শহরে প্রকাশ্যে দিবালোকে ব্যবসায়ী নেতাকে গুলি

রাজবাড়ী শহরের পান্না চত্বরসংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে প্রকাশ্য দিবালোকে আমির হোসেন লিটন নামে এক ব্যবসায়ী নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ লিটনকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আমির হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের আবুল … বিস্তারিত পড়ুন

রোহান হত্যা মামলার প্রবাসী আসামীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন, স্মারকলিপি প্রদান

রাজবাড়ীতে ফুয়াদ চৌধুরী রোহান হত্যা মামলায় দুবাইপ্রবাসী অভিযুক্তদের গ্রেপ্তার, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়েরের অপচেষ্টা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। পরেন রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে এসকল দাবিসংক্রান্ত স্মারকলিপি দিয়েছেন নিহতের বাবা ফরহাদ চৌধুরী ও এলাকাবাসী। রোববার (২৫ অক্টোবর) সকালে নিহত রোহানের পরিবার ও এলাকাবাসীর … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেরুয়া এলাকায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে জমি দখলের চেষ্টা, গাছ কেটে ক্ষতিসাধন, মারধর ও এক নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ছয়জনের বিরুদ্ধে। এ ঘটনায় এক প্রতিবন্ধী নারীসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেরুয়া গ্রামের মৃত বিল্লাল উদ্দিনের ছেলে নুরু মিয়ার পৈতৃক ওয়ারিশ সূত্রে পাওয়া জমির পাশে জমি … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, প্রাণ গেল প্রধান শিক্ষকের

দিনাজপুরের পার্বতীপুরে বিরোধপূর্ণ জমিতে বন্ধুর বাড়ি নির্মাণে সহায়তা করতে গিয়ে দুই পক্ষের সংঘর্ষে মনোরঞ্জন নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আজ রবিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মনোরঞ্জনের বাড়ি পার্শ্ববর্তী চিরিরবন্দর … বিস্তারিত পড়ুন