ব্রেকিং নিউজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবিসমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভীআত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরাসিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২

গাজীপুরের কালীগঞ্জে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে ঘাতক কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হয়ে কালীগঞ্জ থানার এক উপপরিদর্শক (এস আই) এবং স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। একইসঙ্গে এ ঘটনায় সঙ্গী এক এস আই এবং গাড়িচালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে উপজেলার কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে। … বিস্তারিত পড়ুন

নওগাঁ-নাটোর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা আহত ১

নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর রেলস্টেশন সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এক ব্যক্তি। রোববার (১৮ অক্টোবর) বিকেল পোনে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে তাঁকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি ঘটনাস্থলেই পড়ে রয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ ও আহত … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২

গাজীপুরের কালীগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামের শ্যামল রোজারিও (৫৭) অটোরিক্সায় কালীগঞ্জ বাজারে যাওয়ার পথে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌছলে একটি দ্রুতগামী ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত শ্যামলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে … বিস্তারিত পড়ুন

চালুর ১ দিনপর ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল

রাজবাড়ীর পদ্মা নদীতে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় চালুর মাত্র একদিন পরেই ফের বন্ধ হলো ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌ-রুটের ফেরি চলাচল। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ধাওয়াপাড়া ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রবিউল ইসলাম। তিনি বলেন, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌ-রুটের পদ্মা নদীতে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

নওগাঁর আত্রাই উপজেলার আটগ্রামে দীর্ঘদিন ধরে একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। ব্রিজ না থাকায় স্থানীয়দের পাশাপাশি শিক্ষার্থীদেরও নদী/খাল পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী জানান, আটগ্রামে একটি সরকারি স্কুল রয়েছে। প্রতিদিন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। বর্ষাকালে দুর্ভোগ আরও বেড়ে যায়। দীর্ঘদিন ধরে ব্রিজ নির্মাণের দাবি জানালেও এখনো তা … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে সন্তানকে বাঁচাতে গিয়ে নিহত হলেন মা

রাজবাড়ীর পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন তার তিন বছর বয়সী সন্তান ইভান। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারা যান তিনি। নিহত মনিরা খাতুন মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে রেলওয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের

দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন অঙ্গন ও স্থাপনা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিস্টার ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ (০১ সেপ্টেম্বর) মঙ্গলবার তিনি পার্বতীপুরে রেলওয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় রেলওয়ের সংশ্লিষ্ট কার্যক্রম ও অবকাঠামো সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়। পরিদর্শনকালে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু, … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (৩০ আগস্ট) বিকেল ৫ টার দিকে উপজেলার পুরাতন বাজারের তেলিপট্টি মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম চন্ডিপুর ইউনিয়নের বিষকাড়ি-হরিপুর এলাকার জলিল মাস্টারের ছেলে। স্থানীয়রা জানান, বিকেলে মোটরসাইকেল নিয়ে আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিলেন জাহাঙ্গীর। এ সময় বিপরীত … বিস্তারিত পড়ুন

আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদনকেন্দ্র

নওগাঁর আত্রাই নদীর পাড় ঘেঁষা রাস্তা ও আশপাশের এলাকার সৌন্দর্যবর্ধনে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নদীর পাড়ের বিভিন্ন স্থানে থাকা জঙ্গল ও আগাছা পরিষ্কার করে সেখানে ফুলসহ নানা ধরনের সৌন্দর্যবর্ধক গাছ লাগানো যেতে পারে। পাশাপাশি নির্দিষ্ট দূরত্বে বসার স্থান ও ল্যাম্পপোস্ট স্থাপন করা হলে সন্ধ্যার পরও নদীর পাড়ে মানুষের চলাচল ও অবসর কাটানোর সুন্দর … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের বনিক পাড়া ড্রেন ভেঙে পড়েছে বিভিন্ন পত্রিকায় ও ফেসবুক প্রচারিত নিউজ মিথ্যা এবং ভিত্তিহীন। এখানে ড্রেন নির্মাণে অনিয়ম হয়েছে উল্লেখ করা হয়েছে। গত ৮ জুলাই ২০২৬ শনিবার প্রচন্ড বৃষ্টির মধ্যে বৃষ্টির পানি এবং বালুর ধাক্কায় ড্র্রেনের আশিংক ক্ষতি হয়েছে, প্রকল্পের সভপতি মোঃ শওকত হোসেন বিভিন্ন গনম্যাধম কর্মীদের উদ্দেশ্য বক্তব্য রেখে … বিস্তারিত পড়ুন