ব্রেকিং নিউজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবিসমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভীআত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরাসিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

শীতের আগমনে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর আত্রাইয়ে লেপ-তোষক কারিগররা

নওগাঁর আত্রাইয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে শীত। আর এই শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর আত্রাইয়ের কারিগররা। শীত মৌসুমে কারিগররা ব্যস্ত হয়ে পড়েছেন লেপ-তোষক বানানোর কাজে। ক্রেতাদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে লেপ-তোষকের দোকানগুলো। তবে গত বছরের তুলনায় এবছর দাম তুলনামূলক বেশি হওয়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা। আজ রবিবার ০১/১১/২০২৬ সকালে বান্দাইখাড়া বাজার শ্রী … বিস্তারিত পড়ুন

সুন্দরবনের শামুক পাচারের সময় আটক ১, শামুক জব্দ

সুন্দরবন থেকে আহরণ করা শামুক পাচারের সময় খুলনার কয়রায় মফিজুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে প্রায় ৬০ কেজি শামুক জব্দ করা হয়। সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ এই শামুক অবৈধভাবে সংগ্রহ ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর … বিস্তারিত পড়ুন

শিশিরভেজা ভোর, আর কুয়াশাচ্ছন্ন সকাল যেনো শীতের আগমনী বার্তা

ষড় ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। ছয়টি ঋতু বৈচিত্র্য ময় হওয়া প্রকৃতি সাজে তার নতুন রুপে। ছয় ঋতুর মধ্যে যে ঋতু টি নিয়ে বাংলার ঘরে ঘরে বার্তা বহন করে আসে তা হচ্ছে শীত। বাংলা বর্ষপঞ্জির অগ্রহায়ণ মাসটি মুলত শীতের জন্মকাল হিসেবে বেশ পরিচিত। অর্থাৎ কার্তিক -অগ্রহায়ণ মানে শীত আসছে। এখন হিমেল হাওয়া শিশিরভেজা ভোর আর … বিস্তারিত পড়ুন

চালুর ১ দিনপর ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল

রাজবাড়ীর পদ্মা নদীতে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় চালুর মাত্র একদিন পরেই ফের বন্ধ হলো ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌ-রুটের ফেরি চলাচল। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ধাওয়াপাড়া ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রবিউল ইসলাম। তিনি বলেন, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌ-রুটের পদ্মা নদীতে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  নিহত রোহান ইসলাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর মধ্যেপাড়া গ্রামের জামিরুল ইসলামের পূত্র। বৃহস্পতিবার দুপুর পোনে একটার দিকে রায়পুর পারের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হঠাৎ করে দুর্যোগপূর্ণ আবহওয়া ছিল। ঝড়ো বাতাস, ভারি বর্ষণ ও বজ্রপাতের ঘটনা … বিস্তারিত পড়ুন

নওগাঁর মহাদেবপুরে দিন দিন প্রায় বিলুপ্তির পথে বাঁশঝাড়

নওগাঁর মহাদেবপুরে দিন দিন কমে যাচ্ছে বাঁশঝাড়। একসময় উপজেলার বিভিন্ন গ্রাম ও জঙ্গলঘেরা এলাকায় প্রচুর বাঁশঝাড় দেখা গেলেও বর্তমানে আগের মতো আর চোখে পড়ে না। শনিবার (৩ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক স্থানেই আগের তুলনায় বাঁশঝাড়ের সংখ্যা কমেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সময়ের সঙ্গে জমির ব্যবহার ও বসতবাড়ির ধরনে পরিবর্তন, … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ের পতিসর সড়কের সৌন্দর্যবর্ধনে তালগাছের চারা রোপণ

নওগাঁর আত্রাইয়ে ঐতিহাসিক পতিসর সড়কের সৌন্দর্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সড়কের দুই পাশে তালগাছের চারা রোপণের মাধ্যমে এলাকাটিকে আরও নান্দনিক ও পরিবেশবান্ধব করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য … বিস্তারিত পড়ুন

হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার জাতীয় পাখি দোয়েল

একসময় ভোরের নীরবতা ভেঙে মিষ্টি শিসে জানান দিতো দোয়েল। গ্রামের আঁকাবাঁকা পথ, বাড়ির উঠান, ঘরের চাল কিংবা গাছের ডালে ছিল জাতীয় পাখি দোয়েলের সরব উপস্থিতি। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। এখন আর আগের মতো দেখা মেলে না চেনা সেই দোয়েলের। ধীরে ধীরে গ্রামবাংলার প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে দেশের জাতীয় পাখিটি। কয়রা উপজেলার বিভিন্ন … বিস্তারিত পড়ুন

আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদনকেন্দ্র

নওগাঁর আত্রাই নদীর পাড় ঘেঁষা রাস্তা ও আশপাশের এলাকার সৌন্দর্যবর্ধনে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নদীর পাড়ের বিভিন্ন স্থানে থাকা জঙ্গল ও আগাছা পরিষ্কার করে সেখানে ফুলসহ নানা ধরনের সৌন্দর্যবর্ধক গাছ লাগানো যেতে পারে। পাশাপাশি নির্দিষ্ট দূরত্বে বসার স্থান ও ল্যাম্পপোস্ট স্থাপন করা হলে সন্ধ্যার পরও নদীর পাড়ে মানুষের চলাচল ও অবসর কাটানোর সুন্দর … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা

নওগাঁর আত্রাই উপজেলায় চলতি মৌসুমে পাট কাটার পর এখন আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন গ্রামে খাল, বিল, ডোবা ও জলাশয়ে জাগ দেওয়া পাট থেকে আঁশ সংগ্রহ করে তা ধুয়ে রোদে শুকানোর কাজ চলছে পুরোদমে।  সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে বিকেল পর্যন্ত কৃষক ও কৃষাণীরা পরিবারের সদস্যদের নিয়ে পাটের আঁশ ছাড়ানোর … বিস্তারিত পড়ুন