ব্রেকিং নিউজ কয়রায় মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানারাজবাড়ীতে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড৬ দিনপর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু, রয়েছে গেছে নাব্যতা সংকটরাজবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদাননওগাঁর আত্রাইয়ের পাহাড়পুর কমিউনিটি ক্লিনিকে শিশুদের টিকাদান

কয়রা কপোতাক্ষ কলেজে একাদশ-দ্বাদশ শ্রেণির ফুটবল খেলা

বি এম আলামিন
কয়রা প্রতিনিধি :

খুলনার কয়রা কপোতাক্ষ কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল খেলা উপলক্ষে খেলোয়াড়দের প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

খেলা উপলক্ষে কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউল্লাহ শিক্ষার্থীদের খেলাধুলায় শৃঙ্খলা, নিয়ম-কানুন মেনে চলা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কপোতাক্ষ কলেজের সভাপতি মামুন হোসোইন
বলেন, “জয়-পরাজয় নয়, খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, ঐক্য ও সৌহার্দ্য গড়ে তোলাই ছাত্রদলের মূল উদ্দেশ্য।” তিনি প্রতিটি খেলোয়াড়কে প্রতিপক্ষের প্রতি সম্মান রেখে খেলায় অংশ নেওয়ার আহ্বান জানান।

এ সময় আয়োজকদের পক্ষ থেকে সকল খেলোয়াড়কে খেলায় নিয়ম-শৃঙ্খলা মেনে চলা, প্রতিপক্ষ দলের প্রতি সম্মান প্রদর্শন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।

ফুটবল খেলায় অংশগ্রহণকারী একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল শিক্ষার্থীর প্রতি কলেজ কর্তৃপক্ষ ও আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা জানানো হয়েছে।

লেখক