ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ সেতুর উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধি:

সারাদেশে একশত সেতু উদ্বোধনের অংশ হিসাবে নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ সেতুর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (৭ নভেম্বর) সকালে আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ নওগাঁর আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুর উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে নওগাঁ জেলা প্রশাসক মেহেদী হাসান পি এএ, নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান হাফিজুল শেখ, উপজেলা প্রকৌশলী জোনায়েত আলম, ওসি তারেকুর রহমান সরকার, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দফতরের অফিসার, রাজনৈতিক নেতৃতৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। জানা যায়, দেশের ৭ বিভাগে ২৫ জেলায় ৫ হাজার ৪’শ চুরানব্বই মিটার দৈর্ঘ্যরে এক’শ সেতুর মাইল ফলক উদ্বোধন করা হলো। এর মধ্যে আত্রাই উপজেলার আহসানগঞ্জ হাট সংলগ্ন ৬.০১ কোটি টাকা ব্যায়ে ৩১.৮৩ মিটার দৈর্ঘ্যরে একটি সেতু।

লেখক