ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কালুখালীতে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু দুই জন আশংকা জনক

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। নিহত দুই শিশু হলেন মাঝবাড়ী গ্রামের বাবু বিশ্বাসের ছেলে হুজায়ফা বিশ্বাস (৮) ও একই গ্রামের ইকরামের ছেলে হাসান(৩)।
মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মাসুমুর রহমান বলেন, বৃহষ্পতিবার বিকেল ৫টার দিকে বাবু বিশ্বাসের বাড়ীতে দুই শিশু খেলা করছিল। এক পর্যায়ে দুই শিশু রানা ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে দেয়। এসময় বাবু বিশ্বাসের বাড়ীর লোকজন পাশের বাড়ীতে থাকায় দ্রুত আগুন ছরিয়ে পড়ে রান্না ঘরে রাখা খড়িতে। গুরুত্বর দগ্ধ অবস্থায় প্রতিবেশীরা দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ফরিদপুর বঙ্গবন্ধু  মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইকরামের ছেলে হাসান মারা যায়। অবস্থার অবনতি হলে বাবু বিশ্বাসের ছেলে  হুজায়ফাকে ঢাকায় পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে উজায়ফা মারা যায়।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব বলেন, ঘটনাটি দুঃখ জনক। আমরা দুই শিশুর পরিবারের পাশে আছি। উপজেলা প্রশাসনের পক্ষ তাদের সব বিষয়ে সহযোগিতা করা হবে।

লেখক