মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটা এলাকায় সিংড়াডিগি নামক পুকুরে কনক (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ-কামদিয়া সড়কের সাপমারা ইউনিয়নের ফাসিতলা সিংড়াডিঙি নামক পুকুরে লাশ স্থানীয়রা ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পরে পুলিশ এসে নিখোঁজের ৬ দিনপর যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে।নিহত কনক উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফুল মিয়ার ছেলে বলে সনাক্ত করেছেন হরিরামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ শফিফুল ইসলাম ও তার পরিবার। গোবিন্দগঞ্জ থানার জিডি সূত্রে জানা যায়,উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফুল মিয়ার ছেলে কনক মিয়া (২০) গত রবিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নিজের অটোবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়।সেই থেকে সে নিখোঁজ ছিল,তার পর থেকে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। শনিবার দুপুরে সিংড়াডিঙি পুকুরে
স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিনের নেতৃত্বে বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিলন চ্যাটার্জী,থানার সেকেন্ড অফিসার এস,আই সঞ্জয় সাহাসহ সঙ্গীয় পুলিশ ফোর্স লাশ উদ্ধার করে। ও পরে নিখোঁজ অটো চালকের পরিবার এসে তার লাশ সনাক্ত করে।স্থানীয়রা ধারনা করছে,দুবৃত্তরা যাত্রী বেশে কনকের অটোয় যাত্রী হয়ে ভাড়া নিয়ে তার অটো ছিনিয়ে নিয়ে হাত পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তার মরদেহ পুকুরের পানিতে ফেলে দেয়। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইজার আলী জানান,লাশ হাত-পা বাঁধা পুকুরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় এবং মরদেহের প্যান্টর পকেটে হতে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।তিনি আরো জানান, লাশের পোস্টমর্টেম রিপোর্টে খুনের প্রকৃত কারণ জানা যাবে।