ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুরাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গলায় রশি পেঁচিয়ে নাইম (১৫) নামের এক স্কুল ছাত্র আত্মহত্যা করে।রবিবার সকাল ৯ টার দিকে শিবগঞ্জ থানা পুলিশ তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।নাইম শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের সুদামপুর নয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।সে মহাস্থান উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতো।এ বিষয় নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মঞ্জুরুল আলম। তিনি জানান,শনিবার মধ্যেরাতে কোন এক সময় নাইম তার শোবার ঘর থেকে বেরিয়ে আসেন। বাড়ির পাশে থাকা কাঁঠাল গাছের সাথে গরু বাঁধার দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খবর দেয়। পরে তার লাশ উদ্ধার করে ময়ান্তদন্তের জন্য পাঠানো হয়।

ওসি মঞ্জুরুল আলম আরও জানান,শনিবার রাত সাড়ে ৯ টার দিকে নাইম তার ব্যবহত ‘ Crush king’ নামের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেয়। সেখানে লেখা ছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’। এছাড়াও তার ব্যবহত ফেসবুক আইডির বায়োতে লেখা আছে,কাউকে না বলেই চলে গেলাম, সবাই আমাকে ক্ষমা করে দিয়েন’।এইসব হৃদয়বিদারক লেখা থেকে বোঝা যায় নাইম মানষিকভাবে সমস্যায় জর্জরিত ছিলেন। পরিবারের বরাতে জানা গেছে কোন এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই নাইম বিষাদগ্রস্ত ছিলেন। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্কুল ছাত্র নাইম এর অকাল মৃত্যূতে এলাকাবাসী সহ তার সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

লেখক