ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বড়লেখায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিক্ষার্থীকে মানবিক সহায়তা প্রদান

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ

বড়লেখা সরকারি কলেজের সাধারণ ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের সভাপতি মুহতাসিম মাহদির মানবিক ডাকে সাড়া দিয়ে সাবেক-বর্তমান শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতায় তালিমপুর ইউনিয়নের বাসিন্দা মরনঘাতী ব্লাড ক্যান্সারে আক্রান্ত সদ্য এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী জোহায়ারা জেবিন নুহা’র চিকিৎসা তহবিলে চল্লিশ হাজার টাকা প্রদান করা হয়েছে।

রবিবার (২২ জানুয়ারি) তালিমপুর ইসলামী তরুণ সংঘের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা ফয়সল আহমদ ও সাধারণ সম্পাদক রুবেল আহমদের উপস্থিতিতে ঢাকায় চিকিৎসাধীন জোহায়ারা জেবিন নুহার উন্নত চিকিৎসার জন্য তাঁর পিতা জিলাল উদ্দিনের হাতে নগদ চল্লিশ হাজার টাকা অনুদান প্রদান করেন বড়লেখা সরকারি কলেজ সাধারণ ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের সভাপতি মুহতাসিম মাহাদি ও সাংগঠনিক সম্পাদক সাজিদ আহমদ।

এসময় বড়লেখা সরকারি কলেজ সাধারণ ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের প্রতি তালিমপুর ইসলামী তরুণ সংঘ ও বাহারপুর ইসলামীক সোসাইটির নেতৃবৃন্দ আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, সাবেক ছাত্রনেতা ফয়সল আহমদের পরামর্শে গত ১৪ জানুয়ারি তালিমপুর ইসলামি তরুণ সংঘ নামের ফেসবুক আইডি থেকে শিক্ষার্থী জোহায়ারা জেবিন নুহা’র উন্নত চিকিৎসার জন্য মানবিক আবেদন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে কলেজ শিক্ষার্থী মুহতাসিম মাহদির দৃষ্টিগোচর হয় এবং তাঁর সার্বিক প্রচেষ্টায় বড়লেখা সরকারি কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীগণ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তালিমপুর ইউনিয়নের জিলাল উদ্দিনের মেয়ে জোহায়ারা জেবিন নুহা বর্তমানে ঢাকা পি.জি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লেখক