ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গুইমারা রিজিয়নের বিশেষ সহায়তা প্রদান

এ এম ফাহাদ (খাগড়াছড়ি) :

পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে৷ দায়িত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরিব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে৷ এরই ধারাবাহিকতায় ২৩শে জানুয়ারি সকাল ১১ টায় গুইমারা রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় আত্মমানবতার সেবায় ৪৫০টি পরিবারের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, সোলার প্যানেল, ঢেউটিন, শীতবস্ত্র ও ধর্মীয় উপসানালয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ২৪ আর্টিলারি ব্রিগেড কমান্ডার মেজর মোঃ কামাল মামুন এবং রিজিয়ন কমান্ডার গুইমারা রিজিয়ন, জোন কমান্ডার সিন্দুকছড়ি জোন, মেজর মেহেদী হাসান সহ অন্যান্য সেনাসদস্যবৃন্দ।

এ সময় রিজিয়ন কমান্ডার সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পরামর্শ দেন এবং ভবিষ্যতে এই ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় সুবিধা প্রাপ্ত ব্যক্তিগণ তাদের কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করে।

লেখক