তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে তিন শতাধিক সুবিধাবঞ্চিত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ জানুয়ারী) সন্ধ্যা ৬ ঘটিকায় উপজেলা চত্ত্বরের সিটি স্কুলের হলরুমে আসক ফাউন্ডেশন বড়লেখা উপজেলা শাখার সভাপতি সিনিয়র ক্রীড়া ধারাভাষ্যকার ইকবাল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহেদ।
বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর রেজাউল করিম, জাহিদ হাসান, নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, জাগরণী মিডিয়ার পরিচালক আখতার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল আজিজ, মিলন কান্তি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক লুতফুর রহমান, ইমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন, অর্থ সম্পাদক সোহেল আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হাসান, মানবাধিকার বিষয়ক সম্পাদক যিশু দাস, কার্যনির্বাহী সদস্য রেদোয়ান হোসেন, রায়হান আহমেদ প্রমুখ।
এসময় প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও অবশিষ্ট দুই শতাধিক কম্বল আসক ফাউন্ডেশনের সদস্যরা শীতার্ত মানুষের বাড়ি-বাড়ি গিয়ে হস্তান্তর করার মহতি উদ্যোগ গ্রহণ করেছে।