ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়া শাজাহানপুর চোপীনগর ইউনিয়নে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু

সুজন শাজাহানপুর বগুড়া প্রতিনিধি:

শাজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামিনূর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ১৩ মে বিকেলে উপজেলার ১৩ ওয়ার্ড গন্ডগ্রামে সাবমারসিবল পাম্প বসাতে গেলে এ দূর্ঘটনা ঘটে।

নিহত জামিনূর বগুড়া শাজাহানপুর উপজেলার চোপীনগর ইউনিয়নের চক-চোপীনগর গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে। সে পেশায় একজন টিউবওয়েল মিস্ত্রি ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও নিহতের কাজ চলাকালের সহকর্মী মনিরুজ্জামান মণির বলেন জামিনূর সহ আমরা আরো বেশ কজন উপজেলার গন্ডগ্রামে জনৈক ব‍্যক্তির বাড়িতে সাবমারসিবল পাম্প বসিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে লাইন চেক করার সময় হঠাৎ জামিনূর বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়।

ঘটনাস্থল থেকে আমরা সহ স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শমিজেক)হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটায় জামিনূরের মৃত্যু হয় ।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল কাদের জিলানী বলেন, শুনেছি বিদ্যুৎপৃষ্ট হয়ে জামিনুর নামে এক টিউবওয়েল মিস্ত্রি মৃত্যুবরণ করেছেন। এ বিষয়ে বগুড়া সদর থানা প্রযোজনীয় প্রদক্ষেপ গ্রহণ করবে।

লেখক