পৃথিবীতে সবচেয়ে বেশি আপনজন মা,এর তুলনা করা হয় না। বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ মে রবিবার বেলা সারে বারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজবাড়ীর আয়োজনে বিশ্ব ‘মা’ দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রানী সাহা,রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা , রাজবাড়ী মহিলা বিষয়ক উপ পরিচালক আজমির হোসেন , জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত হোসেন সোহরাব, মহিলা বিষয়ক অধিদপ্তর সহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।