ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কুমিল্লার বরুড়ায় গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

সাব্বির হোসাইন, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লার বরুড়ায় গলায় লিচুর বিচি আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। গত (১৩ মে) শনিবার রাতে বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের জোয়াগ গ্রামে এই দূর্ঘটনা ঘটে। হোসাইন নামে এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। নিহত, হোসাইন (০১) জোয়াগ গ্রামের দেলোয়ারের ছেলে। জানা যায়, শনিবার রাতে হোসাইনের মা তাকে একটি লিচু খাওয়ার জন্য মুখে দেয়। কিন্তু হোসাইন লিচুটি খেতে খেতে এর বিচিটিও গিলে ফেলার চেষ্টা করে। এ সময় গলায় বিচি আটকে গেলে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরুড়া থানার ওসি প্রনব ভট্টাচার্য বলেন, ঘটনাটি শুনতে পেরেছি। মা বাবার অসচেতনতার কারণে এমন ঘটনা ঘটে। সম্পূর্ণ বিষয় জানার জন্য খবর নিচ্ছি।

লেখক