ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গোবিন্দগঞ্জে আসামি ছিনতায়ের চেষ্টায় দুই পুলিশ কর্মকর্তা আহত আটক ৫

এ টি এম সাজ্জাদ হোসেন (সাবু)গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কালীতলা এলাকা থেকে গত রোববার রাতে ওয়ারেন্টভুক্ত আসামি শামীম মিয়াকে পুলিশ গ্রেফতার করে হ্যান্ডকাপ পড়ায়। এসময় আসামির সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে শামীম মিয়াকে ছিনতাইয়ের চেষ্টা করে। এতে পুলিশের দুই কর্মকর্তা আহত হয়। এ ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করেছে পুলিশ।
আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন, গোবিন্দগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব ও রুবেল। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আটকরাকৃতরা হলেন- দরবস্ত ইউনিয়নের বাসিন্দা নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, মোস্তফা আহমেদ বিপু, মুহিত মিয়া এবং ওয়ারেন্টভুক্ত আসামি শামীম মিয়া ওই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দরবস্ত ইউনিয়নের দুর্গাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শামীম একটি সেসন ট্রাইব্যুনাল মামলার (নং ৪৩৭/২০২০) ওয়ারেন্টভুক্ত আসামি। রোববার রাতে দরবস্ত ইউনিয়নের কালীতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে হ্যান্ডকাপ পড়া অবস্থায় শামীমকে ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় পুলিশের দুই এএসআই আহত হন। পরে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশের উপর হামলাকারী পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।

লেখক