ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

জাতীয় ধারাভাষ্যকার হিসেবে ইসমাইল হোসেন মিলন’র অভিষেক

আব্দুস ছাত্তার, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে অভিষিক্ত হলেন সাতক্ষীরার কালিগঞ্জের কৃতী সন্তান ইসমাইল হোসেন মিলন। তিনি কালিগঞ্জ উপজেলার খুব্দীপুর গ্রামের মরহুম শিক্ষক আবদুল মালেক এর ছেলে।

এর আগে তিনি বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতারে ধারাভাষ্যকারের কন্ঠস্বরের পরীক্ষায় অডিশনে অংশগ্রহণ করে সফল হন। পরবর্তীতে ২০২৩ সালের ৯মে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানকডে ম্যাচে সাতক্ষীরা জেলার একমাত্র জাতীয় ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশ বেতারে তার অভিষেক হয়। বাংলাদেশ বেতারের ডেপুটি ডিরেক্টর মো: রফিকউদ্দিন আকন্দ, সিনিয়র ধারাভাষ্যকার আলফাজউদ্দিন আহমেদ, ড. সাইদুর রহমান তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এছাড়াও ইসমাইল মিলন এর বিশেষ এ কৃতিত্বের জন্য এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।

প্রসঙ্গত, ক্রীড়া ধারভাষ্যকার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ইসমাইল হোসেন মিলন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

লেখক