ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে পুলিশ কনস্টেবলের স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজবাড়ীঃ
রাজবাড়ীতে সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পুলিশের এক কনস্টেবলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজবাড়ী শহরের সজ্জন কান্দার সেগুনবাগান এলাকার একটি ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম জান্নাতুল ফেরদৌস (২৭)। তাঁর স্বামীর নাম চঞ্চল হোসেন। চঞ্চলের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের
মুরারদিয়া গ্রামে। চঞ্চল রাজবাড়ী সদর থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তিনি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত
আলীর দেহরক্ষী (গানম্যান) হিসেবে কাজ করেন।
চঞ্চল হোসেন বলেন, তাঁর স্ত্রীর মানসিক সমস্যা আছে।
কয়েকমাস আগেও মানসিক সমস্যা বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। দুই-তিন দিন ধরে এই সমস্যা আবারও বেড়েছে।
গতকাল রোববারও তিনি নিজে রান্না করেছেন। সংসদ সদস্য কাজী কেরামত আলীর নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন। আজ সকাল ১০টার দিকে
বাড়ি থেকে বের হন। অনেকবার স্ত্রীকে ফোন দিয়েছেন। কিন্তু স্ত্রী ফোন রিসিভ করে নাই। পাশের ভাড়াটিয়াদের মাধ্যমেও যোগাযোগ করার চেষ্টা
করেছেন। তিনি বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, ঘরের ভেতর থেকে আটকানো ছিল। ভেতরে থাকা শিশুর সঙ্গে কথা বলার পর দরজা ভাঙা হয়। এরপর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

লেখক