ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় অরিন কোচের ড্রাইভার নিহত

শফিকুল ইসলাম সাগর বিশেষ প্রতিনিধি গাইবান্ধাঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার দক্ষিণ বন্দর সরকার ফিলিং স্টেশন সংলগ্ন অরিন ট্রাভেল নামে একটি কোচ দুর্ঘটনায় কোচের ড্রাইভার নিহত হয়েছে। নিহত ড্রাইভারের নাম উত্তম (৪০)। সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা চাঁদপাড়া এলাকার বাসিন্দা বলে জানা যায়।

প্রত্যক্ষ দর্শিরা জানায়, ২৯ মে সোমবার রাত আনুমানিক ১০ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা অরিন ট্রাভেল নামে একটি যাত্রীবাহী কোচ গাইবান্ধার উদ্দেশ্য যাচ্ছিলো। কোচটি পলাশবাড়ী সরকার তেলের পাম্প সংলগ্ন এলাকায় সামনের চাকা ফেটে গেলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখ দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে এবং সড়কে পাশে থাকা দোকানের ভিতর ঢুকে পড়ে।

এ সময় অরিন ট্রাভেলের ড্রাইভার উত্তম ঘটনাস্থলেই নিহত হয় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ও পলাশবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

পলাশবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানায়, মুলত চাকা ফেটে গিয়েই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে পড়ে যায়।আমরা ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করেছি।

লেখক