সুজন, শাজাহানপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়া শাজাহানপুরের সাজাপুর ফটকিব্রীজ এলাকায় আনুমানিক সকাল পৌনে ৬টার দিকে দ্রুতগাতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম পাপুল মিয়া (২৪) তিনি গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুরের বাসিন্দা সুরুজ মিয়ার ছেলে।
নিহত পাপুল পেশায় একজন এনজিও কর্মী!
নিহত পাপুল বেসরকারি এনজিও বন্ধু ফাউন্ডেশনের সিরাজগঞ্জ শাখার অধীনে তিনি কর্মরত ছিলেন।
সাপ্তাহিক ছুটি শেষে গ্রামের বাড়ি সাদুল্ল্যাপুর থেকে কর্মস্থল সিরাজগঞ্জে যাওয়ার পথে শাজাহানপুর ফটকিব্রীজ স্হানে দ্রুতগতির ট্রাক চাপায় পাপুল গুরুতর আহত হয় স্হানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শমিজেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
এ ঘটনায় বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক এসআই ফরিদুজ্জামান বলেন ঘাতক চালক সহ ট্রাক আটক করছে হাইওয়ে পুলিশ।