ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সময় থাকতে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করুন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ’

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সময় থাকতে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দ্রুত পদত্যাগ করুন। এই সরকারের অধীনে কেউ নির্বাচন করবে না।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ দেশের জনগণের অধিকার হরণ করেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমরা দু’টি নির্বাচন দেখেছি। এবারের নির্বাচন আগের মতো করতে দেয়া হবে না। আওয়ামী লীগ ছাড়া সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়।’

কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে বিএনপির মার্চে মিরসরাইয়ে পথসভায় বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বার বার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আর তা হবে না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, অহিংস আন্দোলন করছি। আমরা বিএনপির জন্য ভোট করতে চাই না, আমরা জনগণের জন্য ভোট করতে চাই। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমাদের নেত্রী খুব অসুস্থ তাকে সুচিকিৎসা করতে দিচ্ছে না। আমরা আন্দোলন করে তাকে মুক্ত করব ইনশাআল্লাহ।’

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসন থেকে দেশে ফিরিয়ে আনার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সরকার আটকে রেখেছে। তাকে মিথ্যা মামলা থেকে মুক্ত করে বাঁচাতে হবে। তারুণ্যের অহঙ্কার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসনে পাঠিয়েছে। তাকেও মিথ্যা মামলা থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে হবে। এজন্য দরকার দুর্বার আন্দোলন।’মিরসরাইবাসীকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘মিরসরাইয়ের বীর জনগণ, আপনারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে ও গণতন্ত্রের স্বার্থে সংগ্রাম করে চলেছেন। আগামীতেও এ সরকারের সকল অন্যায় জুলুমের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবেন।’

পথসভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আজ কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে তারুণ্যের রোডমার্চ ঘিরে জনগণ রাস্তায় নেমে এসেছে। সরকারের এখন বিদেশেও কেউ নেই, দেশেও কেউ নেই। এখন এ সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাতে হবে। ভোট চোরের জায়গা এ দেশে হবে না।’

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর সভাপত্বে ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের সঞ্চালনায় সভায় আরো ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো: শাহাজাহান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ত্রাণবিষয়ক সম্পাদক বেলাল আহম্মদ, কেন্দ্রীয় সাইফ মাহমুদ জুয়েল, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, নুরুল আমিন, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব:) আজিম উল্লাহ বাহার, উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন, সদস্য সচিব জাহিদ হুসাইনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি নেতারা।

লেখক