ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

দেশের  বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলা-ভাঙচুরের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে বাংলাদেশের বিভিন্ন মাজার, মসজিদ, মন্দির, গীর্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী শহরের রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলার সাধু ভক্ত পাগল ও ফকির বাউল শিল্পীরা এ আয়োজন করে।

এতে ভক্ত ও আশেকানদের মধ্যে বক্তব্য দেন, আতিয়ার রহমান বাউল, শাইখ পাগল মুন্সী, মুরাদ মুন্সি, বাউল জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়াও এসময় জেলার বিভিন্ন সাধু ভক্ত আশেকারগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আমাদের দেশ ওলি-আউলিয়ার দেশ।
এ দেশে ইসলাম প্রতিষ্ঠা করেছেন আল্লাহর ওলীরা। তাই তাদের মনে না রেখে তাদের মাজার ভেঙে এ দেশে ইসলাম কায়েম হয় না। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি ওলী-আউলিয়ার বাংলাদেশে বিভিন্ন জেলায় কিছু দুষ্কৃতকারীরা মাজার ও খানকা শরীফে হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। স্বাধীন বাংলাদেশে যা মোটেও কাম্য নয়। এসময় বক্তারা এসব ধর্মীয় সংঘাত বন্ধের পদক্ষেপ গ্রহণ করতে জোর দাবি জানান ।

লেখক