ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

নাগেশ্বরীতে নিখোজের ৪ দিন পর লাশ উদ্ধার, আটক ২

মোস্তফা কামাল মামুন, জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম)ঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিখোঁজের ৪ দিন পর আব্দুর রাজ্জাক বাচ্চু (৩৬) নামের এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে নাগেশ্বরী পৌরসভার বদিজমাপুর এলাকার মৃত কয়ছার আলীর ছেলে।

এ ঘটনায় শুক্রবার রাত ১০টার দিকে থানায় মামলা করেছে নিহতের স্ত্রী। মামলার পর ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন একই এলাকার আব্দুর রহমানের ছেলে আবু মুছা (৪০) ও মৃত হাসেম আলীর ছেলে আল-আমিন (৩৫)।

পুলিশ ও স্বজনরা জানায়, গত ২৫ জুলাই বিকালে আব্দুর রাজ্জাক বাড়ির পাশের নিজের ক্ষেতের পাট কাটতে গিয়ে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজি করতে গিয়ে ওই পাটক্ষেতে রক্ত ছড়িয়ে ছিটিয়ে দেখতে পায় তারা। এ ঘটনায় পরদিন থানায় নিখোঁজের জিডি করেন স্বজনরা। এরপর বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৌরসভার কাছারী পায়রাডাঙ্গা এলাকার মসলিয়ার পাড় বিলে এলাকাবাসী লাশের অংশ বিশেষ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে। পরদিন শুক্রবার সকালে লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় ঐইদিন দুজনকে আটক করে পুলিশ। পরে শুক্রবার রাত ৮টার দিকে নিহতের স্ত্রী লিপি খাতুন (৩২) বাদী হয়ে থানায় হত্যা মামলা করলে রাত ১০ টার দিকে আবু মুছা এবং আল-আমিনকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা আশরাফুদ্দৌলা বলেন, আবু মুছার সাথে নিহত আব্দুর রাজ্জাকের বড় ভাইয়ের আর্থিক লেনদেন এবং জমিজমা সংক্রান্ত জের ছিলো বলে পুলিশকে মৌখিক জবানবন্দী দিয়েছিলো গ্রেপ্তারকৃতরা। তবে তাদেরকে কোর্টে আনা হয়েছে। বাকীটা কোর্ট দেখবে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান বলেন, এ ঘটনায় দুইজনকে আসামী করে হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী। দুজনকেই গ্রেপ্তার করে শনিবার সকালে কোর্টে চালান করা হয়েছে।

লেখক