ব্রেকিং নিউজ কয়রায় মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানারাজবাড়ীতে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড৬ দিনপর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু, রয়েছে গেছে নাব্যতা সংকটরাজবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদাননওগাঁর আত্রাইয়ের পাহাড়পুর কমিউনিটি ক্লিনিকে শিশুদের টিকাদান

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

বি এম আলামিন
কয়রা প্রতিনিধি :

খুলনার কয়রা উপজেলায় সার বিক্রয় রেজিস্টারে সঠিক ভাবে লিপিবদ্ধ না থাকায় খুলনার কয়রা উপজেলার দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে কয়রা বাজার ও হায়াতখালী বাজারসংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শ্রাবনী বিশ্বাস। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার বিক্রয় রেজিস্টারে সঠিক ভাবে লিপিবদ্ধ না করায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারা লঙ্ঘনের অভিযোগে উপজেলা সদরের মিলন কৃষি বিতানের মালিক মিলন কুমার মন্ডলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে হায়াতখালী বাজারের রিজিয়া ষ্টোরের মালিক কামরুল ইসলামকে একই অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ বলেন,কৃষকদের জন্য নির্ধারিত সার যথাযথভাবে বাজারজাত ও বিতরণ নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। সারের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লেখক