ব্রেকিং নিউজ কয়রায় মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানারাজবাড়ীতে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড৬ দিনপর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু, রয়েছে গেছে নাব্যতা সংকটরাজবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদাননওগাঁর আত্রাইয়ের পাহাড়পুর কমিউনিটি ক্লিনিকে শিশুদের টিকাদান

৬ দিনপর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু, রয়েছে গেছে নাব্যতা সংকট

রাজবাড়ী জেলার পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে টানা ৬ দিন বন্ধ থাকার পর স্বাভাবিকভাবে চলাচল শুরু হয়েছে ফেরি। প্রতিন্ধকতা কাটিয়ে রাজবাড়ী জেলার ধাওয়াপাড়া থেকে পাবনা জেলার নাজিরগঞ্জ নৌপথে রোববার (১১ অক্টোবর) বিকেল পৌনে ৪ টা থেকে এ ফেরি চলাচল শুরু হয়।

বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ধাওয়াপাড়া ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দীর্ঘ ৬ দিন পর রোববার (১১ অক্টোবর) সকাল ১১টা ১০ মিনিটে ধাওয়াপাড়া থেকে নাজিরগঞ্জের উদ্দেশে একটি পরীক্ষামূলক ফেরি চালানো হয়। এ সময় নৌপথে নাব্যতা সংকট দেখা যায়। পরে বেলা পৌনে ৪ টার দিকে স্বাভাবিকভাবে ফেরি চলাচল শুরু হয়।

জরুরি ভিত্তিতে ড্রেজিং করা না হলে যে কোনো সময় ফেরি চলাচল আবারও বন্ধ হয়ে যেতে পারে। এ নৌ-পথে ড্রেজিংয়ের জন্য গত ২২ সেপ্টেম্বর বিআইডব্লিউটিএর আরিচা ড্রেজিং ইউনিটের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, উজান থেকে হঠাৎ প্রবল বেগে পানি নেমে আসায় পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বেড়ে যায়। এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় গত ৫ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিট থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

লেখক