ব্রেকিং নিউজ কয়রায় মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানারাজবাড়ীতে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড৬ দিনপর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু, রয়েছে গেছে নাব্যতা সংকটরাজবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদাননওগাঁর আত্রাইয়ের পাহাড়পুর কমিউনিটি ক্লিনিকে শিশুদের টিকাদান

কয়রায় মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা

বি এম আলামিন
কয়রা প্রতিনিধি :

খুলনার কয়রা বাজারসংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষিপণ্য বিক্রির লাইসেন্স না থাকা এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে তাঁদের এ জরিমানা করা হয়।

রোববার (১১ অক্টোবর) কয়রা বাজারসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন কয়রা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস।

অভিযানে কৃষিপণ্য বিক্রির লাইসেন্স না থাকায় মঠবাড়ি গ্রামের মো. নূর ইসলাম মোড়লের ছেলে মো. সবুজকে (২৯) কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় একই গ্রামের মো. জায়েদ আলী সানার ছেলে মো. হারুনর রশীদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় কয়রা থানা পুলিশের একটি দল, ফায়ার সার্ভিসের একটি দল এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

লেখক