ব্রেকিং নিউজ স্বামী স্ত্রীর মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তারবিএনপি করার কারণে চাকরি হারানো চাকরি ফেরত চান ইব্রাহিম মোল্লাকালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনারাজবাড়ীতে সমপদের উদ্যোগে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণরাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় ৯জনকে কারাদন্ড, জাল ও মাছ জব্দ

রাজবাড়ীতে বিশ্ব সাদাছড়ি দিবস উদযাপন

রাজবাড়ীতে ” দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন” এই প্রতিপাদ্য ধারণ করে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ দিকে রাজবাড়ী পৌর মিলনাতনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল-হাসান। এতে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) তাপস কুমার পাল, রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবীব, সুবর্ণ নাগরিক পুনর্বাসন সংস্থার উপদেষ্টা চৌধুরী আহসানুল করিম হিটু, সুবর্ণ নাগরিক পুনর্বাসন উন্নয়ন সংস্থার সভাপতি রাকিব মেহেদী।

বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করণের একটি প্রধান মাধ্যম হলো সাদা ছড়ি। প্রতিবন্ধী ব্যক্তিরা এখন আর দেশের বোঝা নয়। তারা আজ বিভিন্ন স্থানে দক্ষতার পরিচয় দিচ্ছে। রাজবাড়ীতে যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য সমাজসেবা অধিদপ্তর কাজ করছে।

এছাড়া সরকারি কয়েকটি দপ্তর রয়েছে নিয়মিতি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদনা করা হয়। এখানে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ বাড়াতে হবে। এসময় প্রশাসনের পক্ষ থেকে দপ্তরগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার মূলে সেবা প্রদানের আশ্বাস প্রদান করা।
আলোচনা শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদা ছড়ি ও হুইল চেয়ার বিতরণ করা হয়।

লেখক