ব্রেকিং নিউজ স্বামী স্ত্রীর মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তারবিএনপি করার কারণে চাকরি হারানো চাকরি ফেরত চান ইব্রাহিম মোল্লাকালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনারাজবাড়ীতে সমপদের উদ্যোগে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণরাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় ৯জনকে কারাদন্ড, জাল ও মাছ জব্দ

রাজবাড়ীতে সমপদের উদ্যোগে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ

রাজবাড়ীতে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে শহরের ১নং বেড়াডাঙ্গা এলাকায় শাপলা আদর্শ একাডেমীতে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এনজিও সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ) এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহমেদ।

এসময় সাবেক জেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, সমপদের নির্বাহী পরিচালক মোঃ হেলাল উদ্দিন সরদার, সদর উপজেলার বরাট ইউনিয়ন পরিষদে সংরক্ষিত নারী ইউপি সদস্য মর্জিনা বেগম ও শাপলা আদর্শ একাডেমীর শিক্ষক তৌহিদুল ইসলাম রিপন উপস্থিত ছিলেন।

সমপদের নির্বাহী পরিচালক মোঃ হেলাল উদ্দিন সরদার বলেন, রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ২, ৪ নং ওয়ার্ডের ৪ টি হতদরিদ্র পরিবারের ৮ জন সদস্যকে (স্বামী-স্ত্রী) গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সমপদ এ ৪ টি পরিবারের মধ্যে বিণামূল্যে গাভী বিতরণ করবে।

লেখক