ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গুইমারায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

এ এম ফাহাদ (খাগড়াছড়ি) :

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বর্ডার গার্ড (বিজিবি) হাসপাতালের সামনে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যাক্তির নাম নিবারন চাকমা (৫০)। সে গুইমারার কালাপানি গ্রামের কালাচান চাকমার ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল চালক পনেল চাকমা (৩১) আহত হয়েছে।

জানা যায়, সোমবার (১০ অক্টোবর) বিকাল ৫ টার দিকে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্রমেট্রো জ-১১-০২২১ তাসপিয়া নামক বাসটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ২ জন আহত হয়।

নিবারন চাকমা ওরফে বাবুল চাকমার অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ফটিকছড়ি পৌছালে সে মারা যায়। আহত চালক পনেল চাকমা মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসটির চালক পলাতক রয়েছে। এ বিষয়ে আইগত ব্যাবস্থা গ্রহন করা হবে।’

লেখক