ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রানী সাহা। এতে বক্তব্য দেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি হেদায়েত আলী প্রমূখ। সভায় জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নিয়ম নীতি বর্হিভূত ভাবে মাইক প্রচার না করা, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার না করা, ডেঙ্গ রোগ থেকে সর্তক থাকাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক সবাইকে সময় মতো সভায় উপস্থিত হওয়ার আহবান জানান। তিনি বলেন, হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। নিষেধাজ্ঞার সময়ে মাছ শিকার না করার জন্য অনুরোধ করেন। শব্দ দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

 

লেখক