ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুরে তিন ইউপি নির্বাচনে ১৮৬জন প্রার্থী

আহসান হাবীব (নাহিদ)জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাদুল্লাপুরের তিনটি ইউনিয়নে ইউপি নির্বাচনে ১৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৬ নভেম্বর চেয়ারম্যান পদে ১৪ জন, মহিলা সংরক্ষিত সদস্য পদে ৪৫ জন সাধারণ সদস্য পদে ১৩০ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন। ১৩ নভেম্বর ১৮৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করে নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনার একজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করে ও কামারপাড়া ইউনিয়নের দু্ইজন সাধারণ সদস্য তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। ১৮৬ জন প্রার্থীর মধ্যে বনগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন মহিলা সংরক্ষিত সদস্য পদে ১৬ জন সাধারণ সদস্য পদে ৪৯ জন।এ ইউনিয়নে মোট মনোনয়ন জমা পড়েছে ৬৯ জনের।
জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭ জন। সাধারণ সদস্য পদে ৪৫ জন। সর্বমোট মনোনয়ন জমা দিয়েছে ৬৪ জন প্রার্থী। কামারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন। সাধারণ সদস্য পদে ৩৪ জন। সর্বমোট মনোনয়ন জমা দিয়েছে ৫৩ জন।
বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুরের উপজেলা নির্বাচন অফিসার মোঃ লুৎফর রহমান। তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে আগামী ২৮ নভেম্বর গ্রহণ করা হব। আগামী ২৮ নভেম্বর তিন ইউনিয়নের ২৯টি ভোট কেন্দ্রের ২২৯ বুথে ৬৮ হাজার ২৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩৩ হাজার ২ শত ৫৮ জন ও নারী ভোটারের সংখ্যা ৩৪ হাজার ৯ শত ৯০ জন।

উল্লেখ্য,গত ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে ৮টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকী তিন ইউনিয়নে ১৫ জুন ভোট গ্রহণের কথা থাকলেও পৌরসভার জটিলতার কারণে আদালতের নির্দেশে তা স্থগিত করা হয়। আবারও গত ২০ অক্টোবর পূণরায় তিনটি ইউনিয়নে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

লেখক