ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে রেডক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সভা

রাজবাড়ীঃ
রাজবাড়ী রেডক্রিসেন্টের বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
বিকেল ৩টায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও রেডক্রিসেন্টের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বার্ষিক সভার কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান। সাধারণ সম্পাদক শামীমা আক্তার মুনমুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস। এসময় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, আজীবন সদস্য, শিক্ষক, স্বেচ্ছাসেবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভার দ্বিতীয় পর্বে বার্ষিক সাধারণ সভার কার্যবিবরনী উপস্থাপন, শোক প্রস্তাব উত্থাপন ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, রেডক্রিসেন্ট একটি আন্তর্জাতিক সংগঠন। এই সংগঠন রাজবাড়ীতে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে করোনাকালীন সময়ে সংগঠনের স্বেচ্ছাসেবকদের ভূমিকা অতুলনীয়। তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। রোগীদের হাসপাতালে পৌছে দিয়েছে। হাসপাতালসহ বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করেছে। মরদেহ পৌছে দিয়েছে। এতে করে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

লেখক