রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে মারধরের শিকার হয়ে চার দিন পরে বুধবার সকালে মারা গেছেন এক ব্যাক্তি। মারধরকারী ব্যক্তির বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।
নিহত ব্যক্তির নাম হাসু মৃধা (৪০)। তার বাবার নাম করিম মৃধা। দুই সন্তানের জনক হাসু পেশায় একজন ব্যবসায়ী।
নিহতের ভাই কালাম মৃধা, বলেন, প্রতিবেশী ডাঙ্গাহাতি মোহন গ্রামের বাসিন্দা বিষু সরকারের কাছে টাকা পেতেন হাসু। বিষু তার মেয়ের বিয়ের সময় ত্রিশ হাজার টাকা ধার নিয়েছিলেন সেই টাকার একটা স্টাম্প করা ছিল। শনিবার রাতে হাসুকে ডেকে নিয়ে যায়। এ সময় টাকা ধার নেয়ার স্টাম সঙ্গে নিয়ে যান হাসু। রাতে বাড়ির পাশের একটি বাগানে তাকে মারধর করা হয়। তার চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে যায়। এ সময় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। রোববার সকালে তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার বিকেলে হাসু বাড়িতে চলে আসে। রাতে তার ডায়রিয়া হয়। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়েছে। এর কিছু সময় পরে তিনি অসুস্থ বোধ করেন। এরপর বাড়িতেই মারা যান। দুপুরে তার লাশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
জানাযায়, হাসুর বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে বিষু সরকারের বাড়ি। দুই বাড়ির মাঝখানে একটি বাঁশ বাগান। বিষুর বাড়িতে কেউ নেই। তার বাড়িতে আগুন দেয়া হয়েছে। দুজন পুলিশ বসে বসে পাহারা দিচ্ছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, পাওনা টাকা ফেরত চাওয়ার ঘটনায় মারধর করা হয়েছিল। তবে হাসু সুস্থ হয়ে বাড়িতে ফেরেন । বুধবার সকালে মারা গেছেন। মরদেহ রাজবাড়ী সদর হসপিটাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মারা চাওয়ার কারণ নিশ্চিত হওয়া যাবে।