ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে মাটিটানা ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

রাজবাড়ী :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাটিবাহী ট্রাক্টরের চাপায় সানজিদা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামে গ্রামীণ রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। সানিজাদা ওই গ্রামের বাবু মিয়ার মেয়ে।
সানজিদার চাচাতো ভাই খান শাজাহান জানান, বিকেলে সানজিদা বাড়ির পাশে রাস্তা পার হচ্ছিল। এসময় বকশিয়াবাড়ী থেকে বতুনদিয়া বাজারগামী একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীবুল ইসলাম জানান, ঘাতক ট্রাক্টরটি জব্দ করার পাশাপাশি এর চালক নাইম মিয়াকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

লেখক