মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:
রোববার (২২ জানুয়ারি)সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষক প্রশিক্ষণ কলেজ এর ৪তলা ভিত বিশিষ্ট ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। গোবিন্দগঞ্জ মমতাজ উদ্দিন আহমেদ প্রশিক্ষণ কলেজের সভাপতি আহমেদ মুশফিকা নাজনীন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ প্রধান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মোঃ বেলাল আহমেদ, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ হোসেন,গোবিন্দগঞ্জ পৌর মেয়র মোঃ মকিতুর রহমান রাফি,গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোসাদ্দেক হোসেন বাদু সহ আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।