ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর উপজেলায় বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম আতর আলী মন্ডল (৭০)। তাঁর বাবার নাম তাহের আলী মন্ডল। আতর আলী সদর উপজেলা বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে রোকন উদ্দিন মন্ডল বলেন, আমার বাবা চোখে ঠিক মতো দেখতে পাননা। কানেও কম শুনতে পান। বিকেলে তিনি বাড়ির পাশে দোকানে যাচ্ছিলেন। এসময় দ্রুত গতির একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত হওয়ার বিষয়টি জানতে পেরেছি। পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

লেখক