ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

তানোরে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

তানোর রাজশাহী প্রতিনিধি; জাকির হোসেন-টুটুল।

আজ-২৭ মার্চ (সোমবার) বেলা ১১-০০ মিনিটে তানোর উপজেলা পরিষদ হলরুমে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে, মাসিক সাধারণ সভায় স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপির পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।

এসময় আরও উপস্থিত ছিলেন, তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার।

তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক; আবুল কালাম আজাদ সরকার প্রদীপ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, (বিএমডি) এর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেনসহ স্থানীয় গণমাধ্যম কর্মী, সমাজ সেবক, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় সাংসদ ওমর ফারুক চৌধুরী এমপির পক্ষে তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন; বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে তানোর এর কৃতী সন্তান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বরেন্দ্র অঞ্চলের খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনতী মানুষসহ বিভিন্ন শ্রেণী পেষার মানুষর ভাগ্য উন্নয়নে দিন-রজনী পরিশ্রম করে যাচ্ছেন।

বিশেষ করে সমাজের দুস্থ দরিদ্র অসহায় ও ভূমিহীন মানুষের দুবেলা দুমুঠো ডাল, ভাত ও মাথাগুঁজার ঠাঁই গড়ে দিতে তিনি আমাকে এবং সন্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ কে কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন। আমরা তাঁর সে নির্দেশনা বাস্তবায়নের জন্য মাসিক সাধারণ সভাসহ জাতীয় ও আন্তর্জাতিক সকল দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্বযাপনের সার্বিক ব্যবস্থাগ্রহণ করে থাকি।

একটি সু-শিক্ষিত আত্মনির্ভরশীল আধুনিক বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে তানোর উপজেলার গ্রামগুলোকে শহরে রুপান্তরিত করার দৃড়প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং অনতিবিলম্বে তানোর উপজেলাকে একটি আধুনিক ডিজিট্যালি ও স্মার্ট (মডেল) উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।

লেখক