রাজবাড়ী ঃ
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া ইউনিয়নে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ২৭ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ উপজেলার দেবীপুর চরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সাইদুল ইসলাম মৃধা। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের খালেক মৃধা পাড়া গ্রামের মোঃ জামাল মৃধার ছেলে।
স্থানীয়সূত্রে জানা যায়, ৫-৬ জন নিজেদের খেতে কাজ করছিলেন। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলে তারা দৌড়ে বাড়ির দিকে রওয়ানা দেয়। কিন্তু সাইদুল, কাইউম খাঁ, আসলাম ও ইউসুফ- এই চারজন তখনও মাঠে সবজি তুলছিল। এ সময় হঠাৎ প্রচণ্ড শব্দ করে বজ্রপাত হয়। বজ্রপাতটি সাইদুলের আশেপাশে পড়লে তার কান ও নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে। এ সময় তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।