ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বিশ্ব বই দিবস উদযাপন ও বাংলা উৎসব পর্যালোচনা

রাজবাড়ীঃ
রাজবাড়ীতে আড্ডা, গল্প, কবিতা আবৃত্তি, বই বিনিময়সহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে শুক্রবার দিন ব্যাপি নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব বই দিবস ও বাংলা উৎসবের পর্যালোচনা করা হয়েছে।
রাজবাড়ী একাডেমীর উদ্যোগে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়ায় ডা. মোমেনুজ্জামানে বাগানবাড়িতে এসব কর্মসূচির
আয়োজন করা হয়।
বিশ্ব বই দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান।
এতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক মোহাম্মদ
ইকবাল হোসেন, প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, ফরিদপুরর চিনিকলের সাবেক ব্যবস্থাপক কমল কান্তি সরকার, রাজবাড়ী
কিন্ডারগার্টেনের অধ্যক্ষ নুরুল হক, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন জ্যেষ্ঠ শিক্ষক মো. আবদুল হামিদ, রাজবাড়ী সরকারি
আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবীব, কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত চট্টপাধ্যায় প্রমূখ।
আলোচনা সভা সঞ্চালনা করেন নীলয় সাহা। এসময় সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বই পড়া মানুষের সুন্দর অভ্যাস গুলোর মধ্যে অন্যতম। বই উপহার দেওয়া, বই উপহার পাওয়া দুটোই আনন্দের। এই সৃজনশীল অভ্যাস চারদিকে ছড়িয়ে দিতে হবে। মানুষকে বই পড়ায় উৎসাহিত করতে হবে।
এসময় বাংলা উৎসবের নানা খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হয়।

লেখক