ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গাইবান্ধায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

আহসান হাবীব নাহিদ,গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেচা-কেনার সময় ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক করাবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।শুক্রবার (১২ মে) রাতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেফতাররা হলেন— চাঁদপুর জেলার কচুয়া থানার তুলপাই গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে জাফর মিয়া (৩৬) ও দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার আটগাঁও (সরকার পাড়া) গ্রামের মমিনুল ইসলামের ছেলে আল জাহিদ শাহীন (২৬)।

র‌্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১২ মে) বিকেলে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এরই মধ্যে মাদক কেনা-বেচার সময় কারবারিদের কাছে থাকা ১৪ কেজি গাঁজা জব্দ করা হয় তাদের গ্রেফতার করা হয়। ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চলবে গোপন। গ্রেফতারকৃতদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

লেখক