ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

চুয়েটে রবিবারের পরীক্ষা স্থগিত

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আগামীকাল রবিবার অনুষ্ঠেয় সব পরীক্ষা (লেভেল ও টার্ম) স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।আজ শনিবার (১৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মোখার কারণে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে আগামীকাল (১৪ মে) অনুষ্ঠেয় সব লেভেল ও টার্মের পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিভাগ হতে পরীক্ষার তারিখ জানানো হবে।

তবে একাডেমিক কার্যক্রম চলবে কি না, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, আগামীকাল ক্লাস চলবে কি না, আপাতত এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তখন সেটি সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে।

লেখক