ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পলাশবাড়ী নিখোঁজের ৫ দিন পর ধানক্ষেত থেকে শিশু বায়েজিদের লাশ উদ্ধার

আহসান হাবীব নাহিদ,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে নিখোঁজের পাঁচ দিন পর ধানখেত থেকে শিশু বায়েজিদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ মে) বিকেলে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামের একটি ধানের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বায়োজিদ ওই গ্রামের সৌদি প্রবাসী তাহারুল ব্যাপারীর ছেলে।পলাশবাড়ী থানা পুলিশের ওসি (তদন্ত) দিবাকর অধিকারী বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির বাড়ির সামনের একটি ধানখেতে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ছিল। ধারণা করা হচ্ছে, তাকে খুন করে মরদেহটি ধান খেতে ফেলে রাখা হয়েছে।

এর আগে গত সোমবার (৮ মে) বিকেল ৩টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। এ ঘটনার পরের দিন মঙ্গলবার (৯ মে) শিশুটির মা রায়হানা বেগম পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পাশাপাশি তাকে খুঁজে পেতে তালুক ঘোড়াবান্দা গ্রাম সহ আশপাশের কয়েকটি ইউনিয়নে মাইকিং করা হয়।

লেখক