ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসা করতে গিয়ে ডিবির হাতে ২জন গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীতে সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসা করতে গিয়ে ২জন ভূয়া সাংবাদিক ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ধর্মদহ গ্রামের এবিএম গোলাম মোস্তফার ছেলে আবু সাইদ বিন মোস্তফা (২৫) ও গোড়লা গ্রামের মোঃ মোয়াজ্জেম ইসলামের ছেলে মোঃ সুমন ইসলাম (২৫)।

শনিবার (১৩ মে) বিকেল সোয়া ৪টার সময় রাজবাড়ী শহরের সজ্জনকান্দা হোটেল পার্ক (আবাসিক হোটেল) এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান বলেন, ডিবির এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মোঃ মোতালেব হোসেন, এএসআই মোঃ কাশেম মিয়া সঙ্গীয় ফোর্সসহ শহরের সজ্জনকান্দা হোটেল পার্ক’র সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানে আবু সাইদ বিন মোস্তফা ও মোঃ সুমন ইসলামকে পনের বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত প্রেস স্টিকার লেখা একটি হিরো হাংক মোটর সাইকেল এবং আবু সাইদ বিন মোস্তফার ব্যবহৃত একটি দৈনিক সন্ধ্যা বাণী পত্রিকার আইডি কার্ড সহ হাতে-নাতে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে আবু সাইদ বিন মোস্তফা সাংবাদিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল বলে স্বীকার করে। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

লেখক