আব্দুস ছাত্তার, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলা মৌতলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা শেখ মোকছেদ আলী আর নেই।
রবিবার (১৩ মে) বিকাল সাড়ে পাঁচটার টার দিকে ঢাকায় তার ছেলের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
খবর টিভির প্রকাশক শেখ মহসিন উদ্দিন জানান হঠাৎ স্টোকজনিত কারণে গতকাল শনিবার সাড়ে পাঁচটার দিকে ইন্তেকাল করেন।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি শেখ আলমগীর হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি ও কালীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক ইমন, সাংবাদিক শেখ মারুফ হোসেন, সাংবাদিক মুন্সি আরাফাত হোসেন, ও অত্র এলাকার আসরের নামাজ পড়তে আসা মুসল্লী বৃন্দ।
পরে বাদ আসর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে শেখ মোখছেদ আলী দাফন সম্পন্ন করা হয়েছে।
জানাজার নামাজ পড়ান রওজাতুল বাকী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আজিজুর রহমান , মরহুমের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়ে মোনাজাত শেষ করেন।