ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প এর আই পি এম কৃষক মাঠ স্কুলের উদ্ভোদন হয়েছে

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ১৫মে সোমবার রসুলপুর ইউনিয়নে বড়দাউদপুর গ্রামে কৃষক ও কৃষাণীদের নিয়ে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প এর আই পি এম কৃষক মাঠ স্কুলের উদ্ভোদন হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ মাহাবুবুল আলম বসুনিয়া,উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আব্দুর রব সরকার উপ-সহকারী কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান, মোঃ তৌহিদুর রহমান প্রমূখ।

পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ও আধুনিক, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের শিক্ষা দেয়া হয়,পরিচয় করানো হয় উচ্চ ফলনশীল ফসলের জাতের সঙ্গে, এ স্কুলে প্রশিক্ষকরা কৃষক ও কৃষাণীদের রাসায়নিক সারের অধিক ব্যাবহারের কুফল সম্পর্কে শিক্ষা প্রদান সহ সঠিক নিয়মে কৃষি ফসল উৎপাদনে বিভিন্ন বিষয়ে নিরক্ষর কৃষক কৃষাণীদের ১৪ সপ্তাহ ব্যাপী ১৫জন কৃষক এবং ১০জন কৃষাণীদের নিয়ে স্কুলের ক্লাস চলবে প্রতি সপ্তাহে ১দিন ।
ক্লাস শেষে প্রতি কৃষক ও কৃষাণীকে সনদ পত্র প্রদান করা হবে বলে জানান কর্মকর্তাগণ।

লেখক