ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গাজীপুরে কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক’জনের মৃত্যু

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরে কলীগঞ্জ উপজেলার বাহাদুসাদী ইউনিয়নের ঈশ্বরপুরে ভুইয়াব এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক’জন মারা গেছেন।

নিহত ঈশ্বরপুর এলাকার আঃ ছাত্তারের এবং শুক্কুরীর ছেলে ইলেকট্রিশিয়ান মোহাম্মদ আলী (২৮) ।সোমবার (১৫ ই মে ) সকালে ভূঁইয়াব গ্রামের সাজাহানের বাড়িতে ইলেকট্রিক্যাল কাজ করতে যায় আলী দুপুর তিনটার দিকে দুপুরে খাবার খেয়ে পুনরায় কাজে লাগে তিনটা থেকে চারটার ভিতরে বাথরুমের হাই কমোডের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বলে ধারণা করছেন স্থানীয়রা। পরবর্তীতে চারটা থেকে সাড়ে চারটার দিকে স্থানীয়রা উদ্ধার করে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন।

এ বিষয়ে জানার জন্য কালীগঞ্জ থানা ডিউটি অফিসার মাজেদুল ইসলাম কে ফোন করলে বলেন থানা এখনো পর্যন্ত কোন অভিযোগ হয়নি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. আলীকে মৃত ঘোষণা করেন।

লেখক