ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে ব্যবসায়ীকে গুলি করে ৯ লক্ষ ৭০হাজার টাকা ছিনতাই

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

মিরসরাইয়ের ৫ নং ওচমানপুর ইউনিয়নের সাবেক মেম্বার, মূহুরী প্রজেক্ট এলাকার মৎস্য চাষী, আজমপুর বাজারের মৎস্য খাদ্য ব্যবসায়ী শেখ ফরিদকে বাড়ীতে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গু-লি করে ৯ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আজমপুর বাজারের দক্ষিণে রাত ১১.৩০ টায় মুহরী প্রজেক্ট সড়কে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মস্তাননগর হাসপাতালে নিয়ে যায়। তার পেটের নিচে ডান পাশে গুলি লেগেছে।
মস্তাননগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজু ঘটনা নিশ্চিত করে জানান ফরিদকে গু-লির ক্ষত স্থানে ডেসিং করে ব্যবস্থাপত্র দিয়েছি। রাত ১.৪৬ টায় তাকে নিয়ে গেছে।

জোরারগঞ্জ থানার ডিউট অফিসার এসআই মোঃ জসিম রাত ১. ৫০ টায় জানান অভিযোগ পেয়ে অফিসার ইনচার্জ ওসি জাহিদ হোসেন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে রয়েছেন।

লেখক