ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী পাংশায় প্রতিবন্ধি কিশোরীকে গনধর্ষনের অভিযোগ আটক ১

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের নিভা-এনায়েতপুর গ্রামে শুক্রবার এক প্রতিবন্ধি কিশোরীকে গনধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী কিশোরী মাছপাড়া ইউপির লক্ষনদিয়া গ্রামের জনৈক কৃষকের মেয়ে। সে কিছুটা মানষিক প্রতিবন্ধি। গত ৫ মাস যাবত মেয়েটি ইউনিয়নের নিভা-এনায়েতপুর তার খালা বাড়িতে থাকতো।

তার খালা ও পাংশা মডেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ মে) দুপুরে প্রতিবন্ধি কিশোরী খালা বাড়ি থেকে পার্শ্ববর্তি দুলাল দাসের পুকুরে কাপর ধুতে যায়, সেখানে আগে থেকেই বসে থাকা কানুখালী গ্রামের বাবলু মন্ডল ওরফে (ঝুনু মন্ডল) এর ছেলে ইয়াছিন মন্ডল (২১) ও নিভা-এনায়েতপুর গ্রামের কুদ্দুস মন্ডলের ছেলে রাকিব (২০) তাকে প্রলোভন দেখিয়ে তাকে পার্শ্ববর্তি বর্ধন মাষ্টারের পাট ক্ষেতে নিয়ে যায়। এরপর খুন জখমের ভয়ভিতি দেখিয়ে তাকে পালাক্রমে একাধীকবার ধর্ষন করে।
কিশোরীর খালা মেয়েকে খুজতে খুজতে পাট ক্ষেতে গেলে অভিযুক্তরা দৌড়ে পালিয়ে যায়। মেয়েটি ব্যাপারটি খুলে বললে স্থানীয়রা ইয়াছিনকে আটক করে পুলিশে দেয়।

পাংশা মডেল থানা ওসি (তদন্ত) ইফতেখারুল আলম প্রধান বলেন, এ ব্যাপারে ধর্ষিতার পিতা বাদি হয়ে দুইজনকে আসামী করে পাংশা মডেল থানায় একটি ধর্ষন মামলা করেছেন। যার মামলা নং-১৯। এ ঘটনায় ইয়াছিন মন্ডল নামে এক অভিযুক্তকে আটক করা হয়েছে। অপরজনকে আটকের চেষ্টা চলছে। আটক ইয়াছিন ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

লেখক